শিক্ষার্থীদের সামগ্রিক মানোন্নয়ন বিষয়ে আজ কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে অভিভাবক- শিক্ষার্থী - শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মো: নজমুল হোসেনের সভাপতিত্বে, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলামের সমন্বয়ে, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো: গোলাপ মিয়া ও প্রদর্শক সমরেশ দাস রায়ের সঞ্চালনায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হেলাল খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির অভিভাবক সদস্য আরিফ হোসেন বেলাল ও মাহমুদ বখত চৌধুরী।
শিক্ষক মন্ডলী বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটেশনন বিষয়ে কথা বলেন মোছাঃ নাজমা বানু, সহকারী অধ্যাপক, ক্রীড়া, সাংস্কৃতিক ও কো-কারিকুলাম : ইন্দ্রজিৎ কুমার রায়, সহকারী অধ্যাপক, পড়ায় মনোযোগিতা বিষয়ে : জয়ন্ত কুমার দেবনাথ, সহকারী অধ্যাপক, ফলাফল উন্নীতকরণ : মোহাম্মদ আব্দুল মালিক, প্রভাষক,পাঠদান: মোঃ গোলাপ মিয়া, সহকারী অধ্যাপক , দিনপঞ্জী : মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, শিক্ষার্থীর মনোজগত ও বিনোদন : সাফায়েত উল্লাহ, প্রভাষক, বাড়ীতে শিক্ষার্থী পরিচর্যা : মিঠুন চক্রবর্তী, সুষম খাদ্য গ্রহণ : সৈয়দ আতিকুজ্জামান, পড়াশোনা আত্মস্থকরণ : রিজন মিয়া, প্রভাষক, শৃংখল: আক্তার হোসেন, প্রভাষক, শরীর চর্চা : সুরজিত কুমার দেব, প্রদর্শক, কলেজ লাইব্রেরি ব্যবহার : খাইরুল আনাম, সহকারী শিক্ষক।
অভিভাকদের মধ্যে যারা মতবিনিময় করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সঞ্চিত দেব, চন্দন রাম মালাকার, উষা রানি দেব, মনিকা দেব, নান্টু দেব, নারায়ণ নাইডু।
শিক্ষার্থীদের মধ্যে আলোচনা অংশগ্রহণ করেন, বর্ষা আক্তার , চয়নিকা দাস ঐশী, রুদ্র মল্লিক, জাকারিয়া, সৌরভ চক্রবর্তী।
এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সকল অভিভাবক মনে করেন সঠিক পরিচর্যার মাধ্যমে ও শিক্ষকবৃন্দের দিকনির্দেশনায় সন্তানদের শিক্ষার বুনিয়াদ শক্তিশালী হবে।
দ.ক.২৬