1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন শিশুর নিরাপদ ভবিষ্যৎ: আমরা কি সত্যিই প্রস্তুত? চুনারুঘাটে পুলিশের রাতভর টহল, অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ওসি সাইফুল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা চুনারুঘাটে নিরাপদ খাদ্য আইনে ছাতা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নে গণসংযোগ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সালেহ উদ্দিন বাবরু। এ সময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা তাঁর সঙ্গে গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ইউপি নির্বাচনে সালেহ উদ্দিন বাবরুর পক্ষে সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।

চেয়ারম্যান প্রার্থী সালেহ উদ্দিন বাবরু একটি নিরাপদ, আদর্শ ও উন্নত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর ঘোষিত নির্বাচনী ইশতেহারে রয়েছে—দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গঠন, সকল নাগরিকের জন্য প্রয়োজনীয় সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণ, স্থানীয় পর্যায়ে রাস্তা-ঘাট ও হাট-বাজারের উন্নয়ন এবং কৃষকদের মাঝে সার, বীজ ও কৃষি প্রণোদনা পৌঁছে দেওয়া নিশ্চিত করা।

সালেহ উদ্দিন বাবরু আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও চুনারুঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় একটি নিরাপদ, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews