1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা বিক্রি শুধু দেহ হয় না, অর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয়!  চুনারুঘাটে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু সিলেটে যাওয়ার পথে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চাঁদার দাবিতে বালুমহাল অচল! ১৫ দিনে ৩০ লাখ ক্ষতি: ইউএনওর কাছে অভিযোগ চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত বানিয়াচংয়ে ১১ দিনেও নীড়ে ফেরেনি নিখোঁজ শিক্ষার্থী মীম, স্বজনরা উদ্বিগ্ন কাগজে কলমে লেখা জনসেবার বাস্তবচিত্র কি সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে?

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আমীর হোসেন সোহাগ
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেটে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট (শনিবার) দুপুর ২টায় সিলেট মহানগরীর আম্বরখানাস্থ হযরত হাসান হোসেন (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাহেল আহমদ নয়নের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আয়োজনে অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও সিলেট জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট কবি আব্দুল মুকিত অপি এবং সিলেট মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ছড়াকার তাজ উদ্দিন মাসুম।আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবনের এক আপসহীন প্রতীক। আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তাঁর ত্যাগ ও দৃঢ় নেতৃত্ব এ দেশের মানুষের জন্য সব সময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাজনৈতিক জীবন ও দর্শনে তাঁর অবদান এবং প্রতিটি সংকটময় মুহূর্তে দেখানো দিকনির্দেশনা আজকের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।এছাড়া দোয়া মাহফিল ও খাবার বিতরণে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, কবি রিপন মিয়া, শহীদ নূর, এবং আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, জুয়েল আহমদ, খলিলুর রহমান, অভিনেতা কামাল আহমদ দুর্জয় ও ফকির আহমদ প্রমুখ।সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews