বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

সত্যের পক্ষে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন— কালনোত্র

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

নাজমুল রনি, চট্রগ্রামঃ স্বৈরাচার যখন নির্যাতনের বিষাক্ত তীর ছোড়ে, আর সাধারণ ছাত্র জনতার রক্ত ধারা বয়ে যায়, তখন যারা নীরব থাকে, তারা কীভাবে নিজেদেরকে বিবেকবান দাবি করতে পারে? ইতিহাস সাক্ষী, যে সময়ে অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে না, সে সময়ই অন্যায়ের মূল আরও গভীরে প্রোথিত হয়।

শাকিব আল হাসানকে জাতীয় দলে রাখার সিদ্ধান্ত জাতির প্রতি একধরনের তামাশা ছাড়া আর কিছুই নয়। নিশিরাতের এক এমপি কীভাবে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারে? একজন জনপ্রিয় খেলোয়াড় হওয়া সত্ত্বেও, তার রাজনীতির ভূমিকা আজকের পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ।

জাতীয় দলে এমন একজনকে রাখার মাধ্যমে, আমাদের মূল্যবোধে আঘাত করা হয়েছে। এভাবে নীতি-নৈতিকতাকে উপেক্ষা করা জাতির জন্য ক্ষতিকর। সময় এসেছে সত্যের পক্ষে দাঁড়ানোর, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার।

আসুন, আমরা একসাথে ন্যায়বিচারের দাবিতে আওয়াজ তুলি!

নাজমুল রনি
কালনেত্র ওয়েব সাইট ডেভলাপার

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews