1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বার্থনির্ভর সাংবাদিকতায় ক্ষতিগ্রস্ত বস্তুনিষ্ঠতা দেহ নয়, বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন: মোঃ রোকনুজ্জামান শরীফ ভাটির সুরে, বর্ষার ছন্দে: হাওরের বুকে ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’ উদযাপন শায়েস্তাগঞ্জে তৃণমূল পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাট থানার নতুন ওসি মোঃ সাইফুল ইসলাম বিদ্যুতের যাওয়া-আসার খেলায় দুর্বিষহ জীবন নাসিরনগরে ডাক বাংলাে ও দোলমন্দিরে পর্যটকদের ভীর, যেন মিনি কক্সবাজার নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারী: ২পদে ওয়াক-ইন ইন্টারভিউ ৩ আগস্ট যখন মহীরুহ ঝরে পড়ে; বাবা! মোঃ রোকনুজ্জামান শরীফ

শায়েস্তাগঞ্জে তৃণমূল পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল- আমিন সাঈফী
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬

তৃণমূল পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা সম্প্রসারণ, তরুণদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করা, সংগঠনের চলমান কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সিলেট বিভাগের প্রথম শ্রেণির সরকার স্বীকৃত কেন্দ্রীয় বিজ্ঞান সংগঠন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি চৌধুরী। এতে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও আঞ্চলিক শাখার প্রতিনিধি এবং সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শায়েস্তাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হাফেজ শাহিন আলম। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

স্বাগত বক্তব্যে শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি আল আমিন সাঈফী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, গবেষণার আগ্রহ এবং উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি নতুন প্রজন্মের জন্য বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের একটি সামাজিক আন্দোলন। তৃণমূলের তরুণদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং নতুন নতুন উদ্ভাবনে তাদের উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য।

পরে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত ক্লাবের বিভিন্ন কার্যক্রম, বিজ্ঞান শিক্ষা ও STEM উন্নয়ন কর্মসূচি, রোবটিক্স ও উদ্ভাবন প্রশিক্ষণ, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, গবেষণা কার্যক্রম, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উদ্যোগ, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে সিলেট বিভাগের প্রতিটি উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, নতুন শাখা গঠন, বিজ্ঞান ক্লাব নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মুক্ত আলোচনা পর্বে বাহুবল উপজেলা শাখার সভাপতি মিনহাজ সাহাম বলেন, উপজেলা পর্যায়ে বিজ্ঞানচর্চার সুযোগ এখনও সীমিত। নতুন উদ্ভাবক ও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, গবেষণার পরিবেশ এবং প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো প্রয়োজন। তিনি প্রতিটি উপজেলায় নিয়মিত বিজ্ঞানভিত্তিক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

হবিগঞ্জ সদর শাখার সদস্য সচিব লাবিব ইসলাম বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করতে বিদ্যালয় ও কলেজ পর্যায়ে নিয়মিত বিজ্ঞান মেলা, বিজ্ঞান উৎসব, রোবটিক্স কর্মশালা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা কার্যক্রম পরিচালনা করা জরুরি। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা আরও বিকশিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে হলে তৃণমূল পর্যায়ে বিজ্ঞান শিক্ষার প্রসার এবং তরুণদের উদ্ভাবনী চিন্তার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব যেভাবে শিক্ষার্থী ও তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন জনকল্যাণমূলক, শিক্ষাবান্ধব ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগকে সবসময় উৎসাহিত করবে এবং এ ধরনের কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

সভায় সভাপতির বক্তব্যে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, তরুণদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আগামী দিনে সিলেট বিভাগের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি এবং বিজ্ঞান উৎসব, উদ্ভাবন প্রতিযোগিতা, STEM শিক্ষা, রোবটিক্স প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সভায় সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ, গবেষণামূলক কার্যক্রমে সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ এবং সমাজে বিজ্ঞানভিত্তিক ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলোচনা শেষে প্রধান অতিথি, অতিথিবৃন্দ ও উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তারে কার্যকর ভূমিকা রাখবে।

সভায় গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক ইনজামামুল হক নাঈম, সাংবাদিক জুবায়ের আহমেদ এবং সাংবাদিক মিথুন আল হাফিজ।

দ.ক/এএএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews