1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারী: ২পদে ওয়াক-ইন ইন্টারভিউ ৩ আগস্ট

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬

বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার (Supervisor) পদে জনবল নিয়োগের জন্য ‘Walk-in Interview’-এর আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এদিন প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।

মোট ১০টি পরীক্ষক বোর্ডের মাধ্যমে ১১৫৩জন এনুমেরেটার ও ১৪২জন সুপারভাইজার এর পরীক্ষা নেওয়া হবে।পরীক্ষার দিন সকালে লটারির মাধ্যমে ইউনিয়ন নির্ধারণ হবে, পরে ইউনিয়নওয়ারি সিটপ্লান ও কক্ষ নির্ধারিত করা হবে।

সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড শুমারী কার্যক্রমের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এজন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন আরও জানায়, এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের তথ্য হালনাগাদ করা হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল আগ্রহী প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

দ.ক/সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews