1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জের জাবেদ জিলানীর অনন্য অর্জন, এলএলবি ফাইনালে সারাদেশে ৯ম  শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হবিগঞ্জ আদালতে মামলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল  চুনারুঘাটে বহুল সমালোচিত ইসলামী বক্তা আফজাল হোসেন আশিকীর বিরুদ্ধে থানায় মামলা দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে তেলিয়াপাড়া চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও গণবিক্ষোভ সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- মোস্তফা মোরশেদ চুনারুঘাটে ঢুলনা ছড়ার বাঁধ সংস্কার পরিদর্শনে চেয়ারম্যান মুহাম্মাদ আলী পাঠচক্র ও গানের আড্ডায় হবিগঞ্জে ‘অ আ ক খ’-এর যাত্রা শুরু টানা তৃতীয় বারের মতো জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে সাংবাদিকের দাম্পত্য জীবনের ভিডিও ধারণ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড়

শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হবিগঞ্জ আদালতে মামলা

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছেলের বউকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুহল আমীন (৬৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মোছা. তামান্না আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-০২, হবিগঞ্জে এই দরখাস্ত দায়ের করেন।

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার ০১ নং গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের মো. মাসুক মিয়ার সঙ্গে প্রায় ১০ বছর আগে তামান্না আক্তারের বিবাহ হয়। মাসুক মিয়া পরিবারের জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি বিদেশে অসুস্থ হয়ে হাত-পা অচল অবস্থায় দেশে ফেরেন। শ্বাশুড়ির মৃত্যুর পর এবং স্বামীর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে শ্বশুর রুহল আমীন তার ওপর কুদৃষ্টি দেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও হুমকি-ধামকি দিতে থাকেন।

আরজিতে উল্লেখ করা হয়, গত ২১ জুন ২০২৬ (রোববার) সকাল ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়ির বাইরে গেলে শ্বশুর রুহল আমীন আবারও কুপ্রস্তাব দেন। এতে রাজি না হয়ে গৃহবধূ নিজের বসতঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। অভিযোগ করা হয়, অভিযুক্ত শ্বশুর সাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং গৃহবধূর মুখে ওড়না চেপে ধরে খাটের ওপর ফেলে শ্বাসরোধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় গৃহবধূর চিৎকারে তার অসুস্থ স্বামী ও স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

জনপ্রতিনিধির সাথে দুর্ব্যবহার:

ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সেলিম আহমেদ সোনাই ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রুহুল আমীন তার সাথেও অত্যন্ত কুরুচিপূর্ণ আচরণ, দুর্ব্যবহার ও উচ্চবাচ্য করেন বলে জানা গেছে।

পরবর্তীতে বাদীনি বিচার লাভ ও আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে আদালতে মামলা দায়ের করেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews