শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাবার লাশ সৎকার না করেই যুদ্ধে গিয়েছিলেন যে নারী জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট চাইলেন সজল সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী ছালেহ উদ্দিন বাবরু সাতছড়ি সীমান্তে বিজিবি’র ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ  ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল নোয়াখালিতে চুনারুঘাটের দুই মাদক কারবারি আটক মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাটে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ

জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট চাইলেন সজল

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আসাদ ঠাকুর: রাজধানী ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম সজল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন বৃহত্তর সিলেটের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) ঢাকাবাসীর ঐক্য, সম্প্রীতি ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির কার্যনির্বাহী কমিটি নির্দিষ্ট মেয়াদ শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গঠিত হয়।

দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম সজল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন প্রশাসনিক কর্মকর্তা। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।

তিনি ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন এবং বর্তমানে একই দায়িত্ব পালন করছেন। প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বৃহত্তর সিলেট অঞ্চলের ঢাকাবাসীর কল্যাণে সংগঠনের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সম্পৃক্ত রয়েছেন। কর্মদক্ষতা, সততা ও সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে সদস্যদের আস্থা অর্জন করেছেন বলেও প্রচারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া সংগঠনের নিয়মিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তার সম্পৃক্ততার কথা তুলে ধরা হয়।

প্রচারপত্রে ভোটারদের উদ্দেশে বলা হয়েছে, অভিজ্ঞ নেতৃত্ব ও সমৃদ্ধ জালালাবাদ গড়তে দপ্তর সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম সজলকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আগামী ৩১ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার ইস্কাটনের বিয়াম মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews