1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বাহুবলে চলছে পাল্টা সংবাদের লড়াই : মূলধারার সাংবাদিকরা উদ্বিগ্ন

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

হুমায়ুন কবির: বাহুবলের সাংবাদিকতায় ইদানীং এক উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আজ একটি সংবাদ প্রকাশিত হলে, পরদিনই আরেকটি পক্ষ সেই সংবাদের বিপরীতে আরেকটি সংবাদ প্রকাশ করছে। দেখে মনে হচ্ছে, সত্য উদ্ঘাটনের চেয়ে পাল্টা জবাব দেওয়ার প্রতিযোগিতাই যেন বেশি গুরুত্ব পাচ্ছে।

সংবাদ যদি তথ্য, প্রমাণ ও জনস্বার্থের ভিত্তিতে প্রকাশিত হয়, তবে তার জবাবও হওয়া উচিত তথ্য ও প্রমাণ দিয়েই, ব্যক্তিগত অভিমান, পক্ষপাত কিংবা গ্রুপিং দিয়ে নয়। সাংবাদিকতার কলম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা স্বার্থরক্ষার হাতিয়ার নয়। এটি সত্য, ন্যায় ও জনস্বার্থ প্রতিষ্ঠার একটি দায়িত্বশীল মাধ্যম।
পাল্টা সংবাদের এই সংস্কৃতি সাধারণ মানুষের মনে একটি স্বাভাবিক প্রশ্ন তৈরি করছে। আসল সত্যটি কোথায়? সংবাদমাধ্যম যদি নিজেরাই বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করে, তবে সবচেয়ে বড় ক্ষতি হবে সাংবাদিকতা পেশারই।

মতভেদ থাকতেই পারে, সমালোচনাও থাকবে। কিন্তু সত্যের প্রতি দায়বদ্ধতা, পেশাগত নৈতিকতা ও নিরপেক্ষতা কখনো বিসর্জন দেওয়া উচিত নয়। কারণ সাংবাদিকতার প্রকৃত শক্তি পাল্টা আঘাতে নয়, মানুষের অর্জিত বিশ্বাসে।

লেখক: দৈনিক যায়যায়দিন এর বাহুবল প্রতিনিধি

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews