1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এমপি ফয়সলকে শুভেচ্ছা জানালেন আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ছাত্র জমিয়ত বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৬ মাস ১৩ দিনে কোরআনের হাফেজ ওসমান গনিকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা ও সম্মাননা ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ 

শ্রেণিকক্ষে শিক্ষকের কলম আগে, পরে ফেসবুক: ত্রিপুরারি

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ত্রীপুরারি দেবনাথ এর ফেসবুক আইডির পোস্টটি হুবহু তোলো ধরা হলো—

❝এখন বেলা ১২টা। কিছুক্ষণ আগে একজন শিক্ষকের ফেসবুক আইডিতে দেখলাম, প্রায় এক ঘণ্টা আগে (বেলা ১১টার দিকে) একটি দীর্ঘ পোস্ট প্রকাশ করা হয়েছে। প্রায় ৩০টি বাক্যের সেই লেখার সঙ্গে গুগল থেকে নেওয়া একটি ছবিও যুক্ত করা হয়েছে। এমন একটি পোস্ট তৈরি করতে যে সময়, মনোযোগ ও শ্রমের প্রয়োজন হয়, তা সহজেই অনুমেয়।

প্রশ্নটি ব্যক্তি নয়, দায়িত্ববোধকে ঘিরে। বিদ্যালয়ের পাঠদান চলাকালে একজন শিক্ষকের সর্বোচ্চ মনোযোগ কি শ্রেণিকক্ষে থাকা উচিত নয়? সেই সময়ে যদি দীর্ঘ প্রতিবাদমূলক বা আবেগপ্রবণ লেখা তৈরিতে ব্যস্ত থাকতে হয়, তবে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময় কতটা সঠিকভাবে কাজে লাগছে—এ প্রশ্ন ওঠা স্বাভাবিক।

শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না; তিনি শিক্ষার্থীদের কাছে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠারও আদর্শ। তাই ক্লাসে প্রবেশের আগে কীভাবে পাঠ উপস্থাপন করবেন, কোন কৌশলে শিশুদের শেখাবেন এবং কীভাবে তাদের শেখার আগ্রহ বাড়াবেন—এসব বিষয়ই হওয়া উচিত প্রধান প্রস্তুতি।

আমরা প্রায়ই দেখি, অনেক শিক্ষার্থী এখনও প্রত্যাশিত রিডিং দক্ষতা অর্জন করতে পারছে না। এই বাস্তবতায় বিদ্যালয়ের প্রতিটি মিনিট শিক্ষার্থীদের শেখার পেছনে ব্যয় হওয়া অত্যন্ত জরুরি।

শিক্ষকতা নিঃসন্দেহে একটি মহান ও সম্মানিত পেশা। সেই পেশার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, বিদ্যালয়ের সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদারকি করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কারণ শিক্ষার্থীদের শেখার অধিকারই হওয়া উচিত আমাদের সবার প্রথম অগ্রাধিকার।❞

লেখক: অনুসন্ধানি সাংবাদিক, মাধবপুর, হবিগঞ্জ।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews