রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বছরের জঞ্ঝাল ঘোচাতে কিছুটা সময় লাগবে- হুইপ জি কে গউছ অবৈধ ড্রেজার মেশিন দ্বারা খোয়াই নদীর বালু উত্তোলন করায় সরঞ্জাম জব্দ বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার, খাদ্যসামগ্রী বিতরণ লাখাইয়ে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু বাহুবলে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীকে দেখতে গেলেন মুক্তিযোদ্ধা সন্তানরা চুনারুঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও গালিব চৌধুরী আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও; দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ সৌদিতে অপহরণের পর মুক্তিপণ দিয়ে দেশে ফিরলেন বাহুবলের নবী হোসেন, থানা নেয়নি অভিযোগ  সাতছড়িতে র‍্যাবের চেকপোস্টে ৫৫ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক

বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

মোঃ আমীর হোসেন সোহাগ: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন ও মনসুরনগর ইউনিয়নের বন্যাদুর্গত ৩০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

শুকনো খাবার বিতরণের পর আলোচনা সভা ও দিকনির্দেশনা মূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী। সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সাধারণ সম্পাদক বকশী মিজবাহ উর রহমান।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, ফখরুল ইসলাম, মাহমুদুর রহমান, মুহিতুর রহমান হেলাল, এড. বকশী জুবায়ের আহমেদ, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, সাধারণ সম্পাদক আব্বাসউদ্দীন মাষ্টার।আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, ইউনিট লেভেল অফিসার পঙ্কজ দেব নাথ, সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, মৌলভীবাজার ইউনিটের যুব প্রধান ইমু চৌধুরী, সিলেট ও মৌলভীবাজার ইউনিটের অসংখ্য স্বেচ্ছাসেবক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews