1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

চুনারুঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও গালিব চৌধুরী

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

জামাল হোসেন লিটন: কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে শনিবার (১১ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বন্যাদুর্গত চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের নিম্নাঞ্চল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শানখলা ইউনিয়নের কিছু গ্রামের পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরিদর্শনকালে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী, চুনারুঘাটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews