রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবৈধ ড্রেজার মেশিন দ্বারা খোয়াই নদীর বালু উত্তোলন করায় সরঞ্জাম জব্দ বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার, খাদ্যসামগ্রী বিতরণ লাখাইয়ে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু বাহুবলে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীকে দেখতে গেলেন মুক্তিযোদ্ধা সন্তানরা চুনারুঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও গালিব চৌধুরী আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও; দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ সৌদিতে অপহরণের পর মুক্তিপণ দিয়ে দেশে ফিরলেন বাহুবলের নবী হোসেন, থানা নেয়নি অভিযোগ  সাতছড়িতে র‍্যাবের চেকপোস্টে ৫৫ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক বাহুবলে মুক্তিযোদ্ধা সংসদের সভাপতির বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে উত্তাল মুক্তিযোদ্ধা ও সন্তানরা

সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মোঃ আমীর হোসেন সোহাগ: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগপূর্তি পালিত হয়েছে আজ।এ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন’। সব মিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সূধিজনদের মিলনমেলায় পরিণত হয়।

বুধবার(৮জুলাই) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে একযুগ পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম,সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বিশিষ্ট সাংবাদিক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য আফতাব চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক জাবেদ আহমদ, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আনিছুজ্জামান পাটোয়ারী প্রমুখ।

আগত অতিথিবৃন্দের স্বাগত জানান ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান ও কার্যকরী পরিষদ সদস্য মো. মোশাহিদ আলী ও সাদিকুর রহমান চৌধুরী।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, এনসিপি নেতা সালিম আহমদ, সিনিয়র ফটো সাংবাদিক দুলাল হোসেন, ক্লাব সদস্য এমএ রহিম, মো: আলমগীর আলম, উৎফল বড়ুয়া, অলিউর রহমান, খায়রুল আমিন রাফসান, মোহাম্মদ সুহেল আহমদ, ফাহিম আহমদ, নাহিদ আহমদ, রুবেল আহমদ, মোহাম্মদ আজমল আলী, জুলকার নাইন সাইরাস, আবু মূসা সরকার, সুয়েব রানা, সাংবাদিক মাহমুদুল হাসান নাঈম প্রমূখ।অনুষ্ঠােন সিলেট সিটি কপের্রারেশেনর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনলাইন গণমাধ্যম সব সময় বস্তুনিষ্ঠতার সহিত সংবাদ পরিবেশন করে। সিলেট অনলাইন প্রেসক্লােবর সাংবাদিকরা নিজেদের দায়িত্বশীলতার সহিত কর্তব্য পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমের যেকোন সংবাদকে খুবই গুরুত্ব দেন। সমাজের কোন অসঙ্গতির খবর প্রকাশিত হলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।জেলা পরিষদ এর প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সময়ের প্রয়োজনে আমরা এখন ঘুম থেকে উঠেই অনলাইনে চোখ বুলিয়ে নেই। অনলাইন গণমাধ্যমের কর্মতৎপরতার কারনে এখন প্রিন্ট মিডিয়ার গুরত্ব কমে যাচ্ছে। অনলাইন গণমাধ্যমে সাংবাদিক সমাজের সমস্যা সমূহ বেশী করে তুলে ধরবেন বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি।সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অনলাইন প্রেসক্লাব তাদের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি নিয়ে চলায় মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। অনলাইনের কল্যাণে দ্রুত যেকোনো সংবাদ সকলের কাছে পৌঁছে যায়।

২০২৪ এর জুলাইয়ের আন্দোলন আগষ্টের গণঅভ্যুত্থানে অনলাইন মিডিয়া সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

দ.ক/এ.এইচ.এস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews