শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্যা: প্রকৃতির একার নয়, আমাদেরও দায় আছে: খালিদ হাসান বৃন্দাবন সরকারি কলেজ হোস্টেলে ব্যতিক্রমী আয়োজনে গায়ে হলুদ হবিগঞ্জে নতুন দৈনিক ‘রূপান্তর সময়’ এর ডিক্লারেশন অনুমোদন রাজার বাজার ব্রিজের ভাঙন পরিদর্শন করলেন ইউএনও গালিব চৌধুরী চুনারুঘাটে ভাঙন আতঙ্ক: ঝুঁকিতে ১৫ পরিবার, পাউবোর কাজে অনিয়মের অভিযোগ সংসদে নাসিরনগর – মাধবপুর সড়ক সংস্কারের দাবিতে এমপি ফয়সল প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে বাড়ছে খোয়াই নদীর পানি, হবিগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা মাধবপুরে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঝুঁকিতে বসতঘর আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের

হবিগঞ্জে নতুন দৈনিক ‘রূপান্তর সময়’ এর ডিক্লারেশন অনুমোদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জে দৈনিক ‘রূপান্তর সময়’ পত্রিকা সরকারি অনুমোদন (ডিক্লারেশন) লাভ করেছে।

রোববার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মোহাম্মদ নায়েব হোসাইন-এর হাতে ডিক্লারেশন ও অনুমোদনপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, মোহাম্মদ শাহ আলম, মো. জালাল, শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
ডিক্লারেশন গ্রহণ শেষে সম্পাদক মোহাম্মদ নায়েব হোসাইন বলেন, “সরকারিভাবে পত্রিকাটির অনুমোদন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। ‘মুক্তধারায়’ স্লোগানকে ধারণ করে দৈনিক ‘রূপান্তর সময়’ বর্তমানে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। আমরা বিশ্বাস করি, পত্রিকাটি দায়িত্বশীল, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “তরুণদের শক্তি, সৃজনশীলতা ও উদ্যমকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের কাছে সংবাদ কেবল তথ্য পরিবেশনের বিষয় নয়, বরং সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে এমন একটি সংবাদপত্র গড়ে তুলতে চাই, যা পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “দৈনিক ‘রূপান্তর সময়’ মিথ্যার অন্ধকার ভেদ করে সত্যের আলো ছড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে। সময়ের সঙ্গে সঙ্গে পত্রিকাটি পাঠকের হৃদয়ে স্থান করে নেবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এ সময় তিনি পত্রিকাটির সফল প্রকাশনা ও পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews