1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালুর প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে বক্তব্য দেন মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাবে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধন ব্যবস্থা চালু, মিথ্যা, হয়রানিমূলক ও নীতিবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলের স্বপ্রণোদিত তদন্তের ক্ষমতা দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংসদে দেওয়া তথ্যমতে, দেশে বর্তমানে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ৩৩৮টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ১ হাজার ৪৩৬টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, মাসিক ৪৫২টি, পাক্ষিক ২১৫টি এবং অন্যান্য পর্যায়ের পত্রিকা রয়েছে ৫৪টি।

তথ্যমন্ত্রী আরও জানান, সাংবাদিকতার নীতি-নৈতিকতা পরিপন্থী সংবাদ প্রকাশের ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেন। অভিযোগের শুনানিতে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সাংবাদিককে সতর্ক, ভর্ৎসনা বা তিরস্কার করে রায় দেওয়া হয়।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews