মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
খোয়াই নদীর সাইজ্জার গুদারা ঘাটে নিত্য দুর্ভোগ বাহুবলে একই পরিবারের তিন ভাই, তিন দলে রাজনীতি: রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সংস্কৃতির আয়নায় কিছু অস্বস্তিকর প্রশ্ন- হাবিব খোকন | মতামত  শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ বানিয়াচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌদিতে ড্রাগন চাষে নতুন অধ্যায়: প্রবাসী বিনিয়োগকারী জহুর হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ চুনারুঘাটে বিএনপি নেতা মীর সিরাজের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

লিলু আহমেদ, বানিয়াচং: বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান/কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী রোপা আমন, বৃক্ষের চারা, লেবুর চারা ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী ও সহ-সভাপতি মোশারফ হোসেন।

মোট ১ হাজার ৮০০ জন কৃষক সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সারও বীজ পেয়েছেন। প্রত্যেক কৃষককে ২০ কেজি সার ( এমওপি,ডিএপি) ও ৫কেজি বীজ প্রদান করা হয়।

এ ছাড়া বৃক্ষ রোপণের অংশ হিসেবে ৪০০ জনের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রত্যেকে পেয়েছে ৫টি চারা, ৫টি খুটি ও ২৫ কেজি গোবর।

দ.ক/এলএ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews