সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি, আইনশৃঙ্খলার উন্নতি  প্রশংসায় ভাসছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের ফল উৎসবের আয়োজন বাহুবলে ইউএনও-র মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক, ৪ মাসের কারাদণ্ড বাহুবলে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিক নিহত রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে ও ভোগান্তি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ চুনারুঘাট থেকে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার হবিগঞ্জে ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ রেমা কালেঙ্গার একমাত্র রাস্তা না হওয়ায় দূভোর্গ চরমে ইয়ুথ পলিসি ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রশংসায় ভাসছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের ফল উৎসবের আয়োজন

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫জুলাই) সন্ধ্যার পর উপজেলা সদরের নতুন বাজারস্থ ক্লাব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। উৎসবে বিভিন্ন প্রজাতির দেশীয় মৌসুমি ফল দিয়ে আকর্ষণীয় পরিবেশ তৈরি করা হয়। আম,জাম কাঁঠাল, কলা, লটকন, ড্রাগনফলসহ নানা ধরনের ফল দিয়ে সাজানো হয় উৎসবের টেবিল, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুধীজনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন। তারা প্রেসক্লাবের এ ব্যতিক্রমধর্মী আয়োজনকে সাধুবাদ জানান। এতে সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু।

‎সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার সঞ্চালণায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমদ মজনু ও শায়েখ আবু নছর কুরাইশী দাখিল মাদ্রাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ সুহাইল আহমদ।

‎এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হাসান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী, আইন সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আনছার আলী, স্বাস্থ্য সম্পাদক নাসির উদ্দিন, পাঠাগার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ও ফারুক আহমেদ,সংবাদপত্র পরিবেশক মোস্তাকিম মিয়া প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব একটি দায়িত্বশীল সংগঠন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে মৌসুমি ফল উৎসব চমৎকার হয়েছে।

বক্তব্যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করে। দেশীয় মৌসুমি ফল আমাদের পুষ্টি ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এবং দেশীয় ফল চাষ ও ব্যবহারে উৎসাহ জোগাবে।

উৎসব শেষে উপস্থিত সকলের মাঝে ফল বিতরণ করা হয় এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দ.ক/সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews