1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে— এমন অনেক স্লোগানে উত্তাল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে এক বিশাল মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশ জাতি ও সমাজকে ধ্বংস করছে মাদক। পুরো এলাকা মাদকে ছয়লাপ হয়ে গেছে, এ থেকে বের হতে হলে আমাদের সচেতন হতে হবে। এলাকার সচেতন যুবসমাজকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক জহিরুল আলম চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জসিম মিয়া, ওয়ার্ড বিএনপির নেতা ভাষানী খান, হিরণ মিয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফজলুর রহমান ফুল মিয়া, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা সোহেল শাহ, গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত সকলে মাদককে রুখে দেওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।

দ.ক/সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews