শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না, হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চুনারুঘাটে সংবাদ প্রকাশের পর বালু মহাল থেকে ৫টি ওয়াকিটকি উদ্ধার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত বাজারে রাসায়নিক মিশ্রিত আমে সয়লাব : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, তদারকি না থাকায় উদ্বেগ হবিগঞ্জে ডিবির অভিযানে চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার দেশের পাঁচশটি উপজেলা হাসপাতালে দশজন করে আনসার মোতায়েন একটি নিখোঁজ সংবাদ: সন্ধ্যান চায় পরিবার একটি নিখোঁজ সংবাদ  মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চুনারুঘাটে জনতার হাতে ধৃত মাদক ব্যবসার সহযোগি পুলিশ হেফাজতে

বাহুবলে প্রশাসনের অভিযানে ইয়াবাসেবী যুবকের ১ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর আচরণ ও হট্টগোল করার অভিযোগে জমির উদ্দিন (২৬) নামে যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রঘুরামপুর গ্রামের বাসিন্দা আব্দুল গণির ছেলে জমির উদ্দিন (২৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে আসামীর কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট এবং একটি ইয়াবার ভাঙা অংশ উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণের সামনে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দ.ক/এন.আই

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews