শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জের ধর্ষণ মামলার পলাতক আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না, হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চুনারুঘাটে সংবাদ প্রকাশের পর বালু মহাল থেকে ৫টি ওয়াকিটকি উদ্ধার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত বাজারে রাসায়নিক মিশ্রিত আমে সয়লাব : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, তদারকি না থাকায় উদ্বেগ হবিগঞ্জে ডিবির অভিযানে চোরাই মালামালসহ দুইজন গ্রেপ্তার দেশের পাঁচশটি উপজেলা হাসপাতালে দশজন করে আনসার মোতায়েন একটি নিখোঁজ সংবাদ: সন্ধ্যান চায় পরিবার একটি নিখোঁজ সংবাদ  মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুর ইউনিয়নের ওসমানপুরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

প্রতিবেদক, মোঃ ফজলুর রহমান রিয়াদ, গাজীপুর: পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে— এমন অনেক স্লোগানে উত্তাল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন।

আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেলে গাজীপুর ইউনিয়নের ওসমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে এক বিশাল মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশ জাতি ও সমাজকে ধ্বংস করছে মাদক। পুরো এলাকা মাদকে ছয়লাপ হয়ে গেছে, এ থেকে বের হতে হলে আমাদের সচেতন হতে হবে। এলাকার সচেতন যুবসমাজকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, উপজেলা বিএনপির সদস্য আজিজুর রহমান, মোঃ লুতু জমাদার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মধু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা সোহেল শাহসহ স্থানীয় এলাকাবাসী।

এসময় উপস্থিত সকলে মাদককে রুখে দেওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।

দ.ক/এফআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews