1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জ টেকনিক্যাল স্কুলে আউটরিচ ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: আউটরিচ ক্যাম্পেইন- ২০২৬ উপলক্ষে গতকাল সোমবার (২২ জুন) বিকেল ৩টায় স্থানীয় আরডি হলে হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাটক, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় তুলে ধরেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নাট্য মেলার পরিবেশনায় “টেকনিক্যালে ভর্তি” নাটকটি। নাটকটি রচনা ও নির্দেশনা দেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাহ আলম চৌধুরী মিন্টু। নাটকে অভিনয় করেন এনামুল হক, সরবিন্দু দাশ, অলক চন্দ্র অপু, চৌধুরী তাওহীদ বিন আজাদ, ফারজু ও পলাশ। এছাড়া নৃত্য পরিবেশন করেন বাসির ও ফারজু।

হবিগঞ্জ শিল্পী সংস্হার শিল্পীদের পরিবেশনায় সংগীতে অলক চন্দ্র অপু, আব্দুল আওয়াল ও বিনয় সূত্রধর এবং আবৃত্তি পরিবেশন করেন রাহুল।
অনুষ্ঠানে হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে অংশগ্রহণ করে শান্ত, শামিরুল, রিফাত, নীলকন্ঠ, মোবাশ্শিরুল, সাইফ আল, তুর্য ও শিহাব। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

উপস্থিত দর্শকরা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন এবং আয়োজকদের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews