1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদ ইউনিয়নে সালেহ উদ্দিন বাবরুর গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ মাদক সেবনের অভিযোগে চুনারুঘাটে এক চা শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গাছ কাটা মামলায় জামিন পেলেন চুনারঘাট উপজেলা যুবদল নেতা সফিক মিয়া মহালদার মানুষের সন্ধানে- মোঃ রোকনুজ্জামান শরীফ সুরমা নদীর বালুমহাল নিয়ে উত্তেজনা, বন্ধ থাকায় কোটি টাকার ইজারা হুমকিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা চুনারুঘাটে ১ সপ্তাহে মনিপুরী সম্পাদায়ের ৪ ঘরে দুর্ধর্ষ চুরি ও ডাকাতি, পুলিশের দায়সারা বক্তব্য

চুনারুঘাট সীমান্তে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬

স্থানীয় সংবাদদাতা: চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজারে ৮নং ওয়ার্ডের সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে সাদ্দাম বাজার ঈদগা মাঠে সাবেক ইউপি সদস্য আমির আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার এরশাদ উল্লা, সাবেক মেম্বার মানিক মিয়া, বাজার ব্যবসায়ী আহাদ আলী, হযরত আলী, সৈয়দ ফারুক ও সাদ্দাম বাজার কমিটির নেতৃবৃন্দসহ এলাকার মুরুব্বিয়ান এবং যুবসমাজ।

স্থানীয় যুবনেতা মতিউর রহমান রুবেল এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- আব্দুল আউয়াল মনু মিয়া, এরশার মেম্বার, মানিক মেম্বার, খোরশেদ আলম, আতাউর রহমান এবং প্রত্যেক এলাকা থেকে একজন করে মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তি।

সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ ঘর, পরিবার, বাড়ি, সমাজ ও গ্রাম পর্যায়ে সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সন্তানদের ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনে উৎসাহিত করার উপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাদ্দাম বাজার থেকে মাদক নিয়ন্ত্রণ করতে হলে এলাকার চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে আইনের হাতে তোলে দিলে অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেন।

স্থানীয় সচেতন মহল এ মাদকবিরোধী উদ্যোগের সফলতা কামনা করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews