1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মহররম মাসের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

 

কালনেত্র ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার পর ১৪৪৮ হিজরি সনের নতুন মাস শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী শুক্রবার (২৬ জুন) সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। এই মাসের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবে পালিত হয়। মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews