1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আহম্মদাবাদ ইউনিয়ন জা সা স এর কমিটি অনুমোদন 

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আহ্বায়ক মোঃ হারুনুর রশীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া, সদস্য সচিব মোঃ বাহার আলী মাকন, মোঃ নাজির আহমেদ হৃদয়, যুগ্ন আহবায়ক মোঃ মাহবুবুর রশীদ খান ও নিলু মিয়াকে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসাস এর সভাপতি সারোয়ার নেওয়াজ শামীম, সদস্য সচিব জালাল উদ্দিন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর খান হিরণ, সাংগঠনিক সম্পাদক সফর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ মিয়া সহ ৩ নং দেওয়ার গাছ ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, ১০নং মিরাশি  ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক,  ৯নং রাণীগাঁও ইউনিয়নের আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং ১নং গাজীপুর ইউনিয়নের আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা জাসাস সভাপতি সারোয়ার নেওয়াজ শামীম বলেন, শহীদ জিয়ার আদর্শে তারুণ্যের প্রতি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়ে আপনাদেরকে কাজ করতে হবে।

সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সাজু বলেন, দলীয় কাজ কর্মে আমরা সবসময় আপনাদের পাশে থাকব।

নবগঠিত আহম্মদাবাদ ইউনিয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া বলেন, শহীদ জিয়ার আদর্শে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে ২নং আহম্মদাবাদ ইউনিয়নের (জাসাস) কাজ করে যাবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews