1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬


নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে মো আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

‎স্থানীয়রা জানান, আব্দুল্লাহ বিকেলে খোয়াই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান বলে সেখানের প্রত্যক্ষদর্শীরা জানান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

‎চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। উপজেলা প্রশাসন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

এখন পর্যন্ত আব্দুল্লাহর কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews