1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সালেহ উদ্দিন বাবরু দোয়া চাইলেন

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ উদ্দিন (বাবরু) সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

তিনি বিগত সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। পরাজিত হওয়ার পরেও তিনি মানুষের সেবায় সর্বদাই নিয়োজিত থেকেছেন। দলীয় পদমর্যাদা থাকলেও তিনি কোন সময় দলীয় ক্ষমতার অপব্যবহার করেননি। সবার সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তার চাল চলন কথাবার্তা সাধারণ জনগণকে আকৃষ্ট করেছে। জনসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সালেহ উদ্দিন বাবরু। আহম্মদাবাদ ইউনিয়ন বাসীর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তিনি।

২০১৬ সালের নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেছিলেন এবং যথেষ্ট সম্মানজনক অবস্থান তৈরি করেছিলেন। ভোট কারচুপি এবং সুষ্ঠু না হওয়ার কারণে সালেহ উদ্দিনকে পরাজয় স্বীকার করতে হয়েছিল।

বর্তমান সরকারের শাসনামলে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। সেই লক্ষ্যে এবার আহম্মদাবাদ ইউনিয়ন বাসীর একটাই চাওয়া, মোঃ সালেহ উদ্দিন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হোক এবং আহম্মদাবাদ ইউনিয়নকে একটি আধুনিক যুগোপযোগী এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলুক।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews