বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

চুনারুঘাটে বসতঘরে প্রবাসীর স্ত্রীর মরদেহ: হত্যার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে ঘনশ্যামপুর গ্রামে নিজ বসতঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬ জুন রাতে কোনো একসময় এ ঘটনা হয় বলে দারণা করা হয়।নিহত নারী ওমানপ্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী বিউটি আক্তার(২৫) বলে জানা গেছে। নিহত বাবা ও মা,র দাবি তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।খবর পেয়ে গৃহবধূ বিউটি আক্তার এর বাবা-মা ও বাবার বাড়ীর লোকজন ছুঠে আসেন।তারা এ ঘটনা কে হত্যা বলে চিৎকার করে কান্না করতে দেখা যায়।

চুনারুঘাট থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর কিছুদিন আগে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে, এই ডাকাতির ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিতে পারেনি। এরই ধারাবাহিকতায় গত তিন দিন আগে আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদ মিয়ার বাড়িতে আরো একটি ডাকাতের ঘটনা ঘটলেও এ পর্যন্ত পুলিশ কাউকে আটক বা মালামাল উদ্ধার করতে পারেনি।

এদিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের আলিনগর গ্রামে একটি বাড়িতে অনধিকার করে ভাbq2hঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা নিতে পারেনি পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ নিয়ে আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, পরপর কয়েকটি ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি এতে করে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews