মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

পথশিশুদের ঈদ আনন্দ ভাগাভাগিতে ❝উন্নয়ন সমাজসেবা পরিষদ❞

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: “মানবতার বাঁধনে গড়ি ঐক্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী “মেহেদী উৎসব” আয়োজন করেছে সামাজিক সংগঠন “উন্নয়ন সমাজসেবা পরিষদ”। আয়োজনে পথশিশুদের মাঝে ছিল আনন্দ, হাসি আর ঈদের উচ্ছ্বাসে ভরা এক মানবিক পরিবেশ।

বিগত ১৫ জানুয়ারি ২০১৯ সালে “উন্নয়ন সমাজসেবা পরিষদ” প্রতিষ্ঠার পর থেকেই মানবিক, সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক এইচ.এম শাহি আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আল আমিন সাঈফী ও উপদেষ্টা মোঃ লিটন মিয়া।

মেহেদী উৎসবে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন সুমাইয়া চৌধুরী, মারুফা আক্তার, উর্মি তাহমিনা আক্তার, রুবি আক্তার, সম্পা আক্তার, লাকি আক্তার ও শাহাদাতসহ আরও অনেকে। তাদের আন্তরিক অংশগ্রহণে পথশিশুদের মাঝে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু ঈদ আনন্দ ভাগাভাগি নয়, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উন্নয়ন সমাজসেবা পরিষদ ইতোমধ্যে বন্যার্তদের সহায়তা, ২০২৪ সালের ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম, নদী ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়ানো, প্রায় ৫১টি বিনামূল্যে ব্লাড ক্যাম্প পরিচালনা, বিনামূল্যে চিকিৎসা সেবা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, পথচারীদের মাঝে ইফতার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ,মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযানসহ সমাজ উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে।

এছাড়াও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে এই পর্যন্ত ৪০ হাজারেরও বেশি রক্ত ম্যানেজ করতে সক্ষম হয়েছে উন্নয়ন সমাজসেবা পরিষদ, যা মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায়, দরিদ্র ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews