1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

কৃষক সমৃদ্ধ হলে দেশ এগিয়ে যাবে, হবিগঞ্জে জি কে গউছ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: কৃষকদের উন্নয়ন ও আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবিগঞ্জে কৃষক সমাবেশ ও কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদের উইপ জি কে গউছ বলেন, “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকদের উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।”

বৃহস্পতিবার (৭ মে) সকালে হবিগঞ্জ সদর উপজেলা হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি কার্ড, কৃষি ঋণ, কৃষি বীমা, কৃষি প্রশিক্ষণ এবং খাল খননসহ কৃষিখাতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কৃষকদের সচেতন করা হয়।

প্রধান অতিথি জি কে গউছ বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কৃষকদের সমৃদ্ধ করা গেলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল হাসেম। এছাড়া উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিরাও বক্তব্য দেন।

সমাবেশ শেষে ছয় দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট