1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নারী আসনে শাম্মি আক্তারকে এমপি ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

 

কালনেত্র : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী বিভিন্ন দল ও জোট থেকে মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন সংখ্যার অনুপাতে বণ্টন করা হয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াত-এনসিপি জোট পেয়েছে ১৩টি এবং স্বতন্ত্র জোট পেয়েছে ১টি আসন।

বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে হবিগঞ্জের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, রাজপথের সংগ্রামী নেত্রী হিসেবে পরিচিত, দলটির নির্বাহী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাম্মি আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পান। নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে গত ২৬ এপ্রিল চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় এবং পরবর্তীতে গেজেট প্রকাশের মাধ্যমে তাকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

গেজেট প্রকাশের খবর ছড়িয়ে পড়লে তাকে শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রিমন, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া, চুনারুঘাট সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক জমশেদ আলী খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য শাম্মি আক্তারের সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তিনি সংসদে হবিগঞ্জের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews