1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ হবিগঞ্জের জাবেদ জিলানীর অনন্য অর্জন, এলএলবি ফাইনালে সারাদেশে ৯ম  শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হবিগঞ্জ আদালতে মামলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল  চুনারুঘাটে বহুল সমালোচিত ইসলামী বক্তা আফজাল হোসেন আশিকীর বিরুদ্ধে থানায় মামলা দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে তেলিয়াপাড়া চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও গণবিক্ষোভ সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- মোস্তফা মোরশেদ চুনারুঘাটে ঢুলনা ছড়ার বাঁধ সংস্কার পরিদর্শনে চেয়ারম্যান মুহাম্মাদ আলী পাঠচক্র ও গানের আড্ডায় হবিগঞ্জে ‘অ আ ক খ’-এর যাত্রা শুরু টানা তৃতীয় বারের মতো জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন শফিকুল ইসলাম সজল

আমতলি চা বাগানের ব্যবস্থাপককে জড়িয়ে অপপ্রচার, বাগানবাসীর প্রতিবাদ

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার আমতলী চা বাগানের ব্যবস্থাপক সোহেল রানা পাঠানকে জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বাগানবাসী ও স্থানীয় সচেতন মহল।

বাগান সূত্রে জানা যায়, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ ও নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে আমতলী চা বাগানের বর্তমান ব্যবস্থাপক সোহেল রানা পাঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এসব অভিযোগের বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।তারা বলেন, ব্যবস্থাপক দায়িত্ব গ্রহণের পর থেকে বাগানের সার্বিক শৃঙ্খলা, শ্রমিক কল্যাণ, উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

আমতলী চা বাগানের হেড ফ্যাক্টরী ক্লার্ক এম. কায়ছার বলেন,
“বাগানের উৎপাদন, প্রশাসনিক কার্যক্রম ও শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান ব্যবস্থাপক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার বিরুদ্ধে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”

আমতলী চা বাগানের ব্যবস্থাপক সোহেল রানা পাঠান বলেন,
“আমি দায়িত্ব গ্রহণের পর থেকে বাগানের উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”

বাগানবাসীরাও জানান, বর্তমান ব্যবস্থাপকের সময় বাগানে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন এসেছে। শ্রমিকদের সমস্যা সমাধান ও কর্মপরিবেশ উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা পালন করছেন। একটি কুচক্রী মহল ব্যবস্থাপকের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে। এসব মিথ্যা তথ্যের বিরুদ্ধে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ দিকে স্থানীয় সচেতন মহল বলছেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই এ ধরনের মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews