1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ হবিগঞ্জের জাবেদ জিলানীর অনন্য অর্জন, এলএলবি ফাইনালে সারাদেশে ৯ম  শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হবিগঞ্জ আদালতে মামলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল  চুনারুঘাটে বহুল সমালোচিত ইসলামী বক্তা আফজাল হোসেন আশিকীর বিরুদ্ধে থানায় মামলা দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে তেলিয়াপাড়া চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও গণবিক্ষোভ সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- মোস্তফা মোরশেদ চুনারুঘাটে ঢুলনা ছড়ার বাঁধ সংস্কার পরিদর্শনে চেয়ারম্যান মুহাম্মাদ আলী পাঠচক্র ও গানের আড্ডায় হবিগঞ্জে ‘অ আ ক খ’-এর যাত্রা শুরু টানা তৃতীয় বারের মতো জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন শফিকুল ইসলাম সজল

চুনারঘাটে ১৯ হেক্টর জমির বোরো ধান বিনষ্ট হয়েছে

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: চলতি মৌসুমে হবিগঞ্জের শুধু হাওড় এলাকায় ৪৬ হাজার ৯শ ৫৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে বাহুবল উপজেলায় চার হাজার ৪শ ৯৯ হেক্টর, নবীগঞ্জে পাঁচ হাজার ৬শ ৬ হেক্টর, লাখাইয়ে আট হাজার ৩শ ৩২ হেক্টর, বানিয়াচঙ্গে ১৭ হাজার ৯শ ৮৪ হেক্টর ও আজমিরীগঞ্জে আট হাজার ৬শ ৩৩ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, হাওড় এলাকায় ৫৩% ধান এ পর্যন্ত কাটা হয়েছে।

কৃষি সম্প্রসারণ হিসেব অনুযায়ী জেলার ৯ উপজেলায় মোট এক লাখ ২৩ হাজার ৬শ ৪৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যা লক্ষ্য মাত্রার চেয়ে ২০৪ হেক্টর কম। এর মধ্যে হাওড় এলাকায় ৪৬ হাজার ৯শ ৫৪ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়।

সরকারী হিসেবে গত কয়েক বছর যাবৎ হাওড়ের ৮০ ভাগ ধান হারভেস্টার দিয়ে কাটা হচ্ছে। চলতি মৌসুমে, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক ও জ্বালানি সংকট প্রভৃতি কারণে বোরো ফসল কাটা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

গত কয়েকদিন ধরে তুফান ও অবিরাম বৃষ্টির কারনে জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। বর্জ্রপাতে জেলার বিভিন্নস্থানে কৃষক মারা যাওয়ার খবর শুনে অনেকে জমিতে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছেন। এছাড়া রোদের অভাবে কাটা ধান শুকানো যাচ্ছে না। ফলে ধান নষ্ট হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, চলতি মৌসুমে অতিবৃষ্টি, শিলা, বাধ ভাংগাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জেলার ৬ উপজেলার বিস্তৃর্ণ এলাকার বোরো ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলা কৃষি পুনর্বাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বানিয়াচং উপজেলায় ২৪৮ হেক্টর, আজমিরী ১৫৪ হেক্টর, হবিগঞ্জ সদর- ৯০ হেক্টর, লাখাই ২৫ হেক্টর, নবীগঞ্জ-২০ হেক্টর ও চুনারুঘাটে ১৯ হেক্টর জমির বোরো ফসল বিনষ্ট হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews