মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

আগুনে নিঃস্ব আওমীলীগ নেতার বাড়ি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা, উপজেলা যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার হোসেনের বসতঘরটি এক রাত্রে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রাজনীতির পাশাপাশি কিটনাশক ও সার ব্যবসা করে জীবিকা নির্বাহ করা এই মানুষটি মুহূর্তে হারালেন একমাত্র আশ্রয়নীড়।

স্থানীয়রা জানায়, বুধবার (০৮ এপ্রিল) রাতে পাশের বাড়ির আনোয়ার নেতার বাড়িতে আগুন লাগছে শুনে বাইরে বের হয়ে দেখেন, আগুন জ্বলতেছে। প্রতিবেশিদের সম্মিলিত প্রচেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘরের ছাল পুড়ে ধসে পড়েছে এবং দেয়ালেরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ মেম্বার বলেন, ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ বিভ্রান্ট থেকে আগুন ছড়িয়েছে। তবে প্রতিবেশীরা জানিয়েছেন চুলায় আগুন থাকার কোনো আলামত নেই, কারণ এই ঘরের সবাই স্বপরিবারে সিলেট অবস্থান করছেন, ফলে আগুনের সূত্রপাত বিদ্যুৎ বা অন্য জায়গা থেকে বলে ধারণা অনেকের।

ভুক্তভোগী আওমীলীগ নেতা কেএম আনোয়ার হোসেন জানান, ভাগ্যে যা লিখা আছে তা অনিবার্য। তবে ধার-দেনা করে গড়া এই ঘরটাই ছিল সংসারের জন্য করা আমার জীবনের একমাত্র উপার্জন। এখন সব শেষ।”

এই ঘটনা শুধু অগ্নিকাণ্ড নয়, একজন সৎ মানুষের নিঃস্ব হওয়ার গল্প।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews