1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জে হাইওয়ে ক্যাম্পের ফলে যানজট ও অপরাধ কমছে চুনারুঘাটে ঝড়ে গাছ পড়ে বসতঘর ক্ষতিগ্রস্থ; থানায় মামলা প্রতিবেশীর বিরুদ্ধে সুরমা চা বাগানে মুজরি সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র হবিগঞ্জ শহরের যানজট নিরসনে সড়ক সংস্কার ও সম্প্রসারণের দাবি পাহাড়ে পুনর্জন্ম ও নবায়ন : প্রকৃতির সঙ্গে জীবনের চিরন্তন চক্র ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত গাজীপুর ইউপি সচিব কুতুবুল ইসলাম কবি-সাংবাদিক হাবীব ইমনের প্রয়াণ গানঃ মানুষের হৃদয়ের ভাষা, সময়ের সেতুবন্ধন  নাসিরনগরে বৃটিশ নির্মিত পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চুনারুঘাটে ঝড়ে গাছ পড়ে বসতঘর ক্ষতিগ্রস্থ; থানায় মামলা প্রতিবেশীর বিরুদ্ধে

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

কালনেত্র প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঝড়ের সময় প্রতিবেশীর গাছ ভেঙে পড়ে মো. শের আলী নামে এক ব্যক্তির বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের উবাহাটা গ্রামের বাসিন্দা মো. শের আলীর প্রতিবেশী শহীদ তরফদার এর ছেলে, ইকবাল তরফদার (৩২) ও আজাদ তরফদার (৩০)-এর বাড়ির উত্তর পাশে বড় আকারের কয়েকটি রেন্ডি, কড়ই ও মেহগনি গাছ ছিল। এসব গাছের ডালপালা দীর্ঘদিন ধরে শের আলীর বসতঘর ও যাতায়াতের পথে ঝুঁকি সৃষ্টি করছিল।

ভুক্তভোগীর দাবি, এ বিষয়ে তিনি একাধিকবার গাছগুলো ছাঁটাই বা অপসারণের জন্য অনুরোধ জানালেও বিবাদীরা তা আমলে নেয়নি। পরে গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ায় একটি মেহগনি ও একটি বড় কড়ই গাছ ভেঙে তার বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের বারান্দা ভেঙে যায় এবং মূল ঘরের বিভিন্ন অংশে ফাটল ধরে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর গাছ সরানো ও ক্ষতিপূরণ নিয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা শের আলীকে গালাগালি করে এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিক বার মীমাংসার চেষ্টা করলেও সমাধান হয়নি। পরে তাদের পরামর্শে শের আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট