1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

কবি-সাংবাদিক হাবীব ইমনের প্রয়াণ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: কবি, লেখক ও অনলাইন নিউজ পোর্টাল “সমাজকাল” এর সহকারি বার্তা সম্পাদক হাবীব ইমনের মৃত্যুতে শোক নেমে এসেছে সাহিত্য ও সাংবাদিক মহলে।

রবিবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর হাবীব ইমন হঠাৎ অসুস্থতা অনুভব করেন। পরে অচেতন অবস্থায় দ্রুত খিলগাঁওয়ের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

জানাজা সংক্রান্ত তথ্য অনুযায়ী, খিলগাঁও মসজিদুল আমান জামে মসজিদে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় নোয়াখালীর মাইজদীতে, সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাবীব ইমন সাহিত্য ও গণমাধ্যমে এক পরিচিত নাম ছিলেন। তিনি কবিতা, গল্প ও কলাম লেখার মাধ্যমে সমকালীন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী লেখালেখি করেছেন। তার লেখা পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত।

তিনি ‘বিজয় ফুল’ কর্মসূচির অন্যতম সংগঠক ছিলেন এবং বামধারার যুব সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

নোয়াখালীর মাইজদীতে জন্ম নেওয়া হাবীব ইমন ছিলেন পরিবারের বড় সন্তান। তার বাবা খলিলুর রহমান ও মা খালেদা পারভীন। জীবদ্দশায় তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন, যার মধ্যে একটি গ্রন্থ ভারতের পশ্চিমবঙ্গ থেকেও প্রকাশিত হয়েছে।

তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে পশ্চিমবঙ্গে আয়োজিত এক ছাত্র-যুব উৎসবে বিশেষ সংবর্ধনা পান তিনি।

‘শীর্ষেন্দু-শংকর-সমরেশের মুখোমুখি’ হাবীব ইমনের সাক্ষাৎকার ভিত্তিক বই শুদ্ধপ্রকাশ থেকে সদ্য প্রকাশিত হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews