1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

আবারও বদলি চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনিন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধিঃ ফের বদলী হয়েছেন চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিইও) নাজনিন সুলতানা।

গতকাল(১ এপ্রিল) বুধবার বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বদলীর আদেশ প্রদান করেন।প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মুজিব আলম স্বাক্ষরিত পত্রে আগামী ৭ এপ্রিল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় যোগদানের নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য,হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানাকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ১১ নভেম্বর ২০২৫ তারিখে তদন্ত সাপেক্ষে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বদলি (ষ্ট্যান্ডরিলিজ) করা হয়। তিনি অবমুক্তির তারিখে বদলি না হয়ে তাৎক্ষনিক মেডিকেল ছুটি নিয়ে মোটা অংকের উৎকোচের বিনিময়ে তদবির করে ২৩ নভেম্বর ২০২৫ বদলির আদেশ স্থগিত করান। নাজনীন সুলতানার বিরদ্ধে আবারও বিভিন্ন অভিযোগ ও দুর্নীতি উত্থাপিত হওয়ায় ০১ এপ্রিল ২০২৬ তারিখ মহাপরিচালক তাকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বদলি করেন এবং আগামী ৭ এপ্রিল ২০২৬ইং তারিখে নতুন কর্মস্থল কুলাউড়া উপজেলায় যোগদানের আদেশ দেন। শিক্ষা অফিসার আবারও বিভিন্ন অজুহাত ও অসুস্থতার ভান করে চিকিৎসার নামে বদলি ঠেকাতে স্থানীয় নেতাকর্মীদের নিকট ধর্না দিচ্ছেন বলে জানাযায়।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক ও অভিভাবকগনের নিকট থেকে জানাযায়, উনার অফিস ফাঁকি ও বিভিন্ন দুর্নীতি অনিয়মের ব্যাপারে কথা বললে শিক্ষকদের স্কুল ভিজিট করে শাস্তিমুলক ব্যবস্থা ও ভয়ভীতি দেখান। তার বিরুদ্ধে দুর্নীতির কারনে ১১টি জাতীয় পত্রিকায়সহ স্থানীয় পত্রিকায় বিস্তারিত বিবরণ সহ সংবাদ প্রকাশ হয়েছে। তিনি প্রতি মাসে ৭/৮ দিন অফিস ফাকি দেন এ বিষয়ে ডিপিইও কর্তৃক বিগত ২৪/০২/২০২৬খ্রি তারিখ তাকে শোকজ করে অধিদপ্তরে প্রেরন করেন।

এহেন অবস্থায় চুনারুঘাট উপজেলার প্রাথমিক শিক্ষার মান ব্যহত হচ্ছে। শিক্ষক, অভিবাবক ও সাধারণ মানুষের মধ্যে বিরুপ মন্তব্য বিরাজ করছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট