1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

চুনারুঘাটে বিজিবি’র বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মে) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির টহলদল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৮২ হাজার টাকা।

বিজিবি’র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র সাতছড়ি বিওপির টহলদল অদ্য ওই দিন রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী গারোটিলা নামক স্থানে টহল পরিচালনার সময় পরিত্যাক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশী করে মালিকবিহীন ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তর করা হয়েছে।

হবিগন্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতার আহবান জানিয়েছেন বিজিবি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট