1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

লাখাাইয়ে ছুটিতে  বাড়ি এসে  পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু:

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই :হ বিগঞ্জের লাখাই উপজেলায় বাবার সাথে দাদার বাড়িতে বেড়াতে এসে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। ফুটবল খেলার সময় মাঠ সংলগ্ন পুকুর থেকে বল আনতে গিয়ে পানির নিচে তলিয়ে মৃত্যু হয় তার। আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ৫ নং করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আব্দুল্লাহ আল আসজাদ (১৪)। সে পূর্ব সিংহ গ্রামের মাওলানা ইউনুস আহমেদের ছেলে এবং একটি মাদ্রাসার ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার আব্দুল্লাহ আসজাদ তার বাবার সাথে নিজের গ্রাম পূর্ব সিংহতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে সে তার আপন ছোট ভাই ও চাচাতো ভাইদের সাথে নিয়ে স্থানীয় পূর্ব সিংহ গ্রাম ফুটবল খেলার মাঠে খেলতে যায়। খেলা চলাকালীন বিকেল সাড়ে ৩টার দিকে ফুটবলটি মাঠের পাশের একটি পুকুরে পড়ে যায়। আব্দুল্লাহ সাঁতার না জানা সত্ত্বেও বলটি উদ্ধারের জন্য পুকুরের পানিতে নামে। পুকুরের কিনারা থেকে একটু গভীরে গেলেই সে পানির নিচে তলিয়ে যায়।

এ সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা তার ছোট দুই ভাই দ্রুত বাড়িতে গিয়ে তাদের বাবাকে বিষয়টি জানায়। খবর পেয়ে বাবা দৌড়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেড়াতে এসে এভাবে অকালে ছেলের মৃত্যুর সংবাদে পরিবারটিতে শোকের রোল পড়ে গেছে। আব্দুল্লাহর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বুধবার এশার নামাজের পর মরহুমের নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। একজন মেধাবী ছাত্রের এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews