1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬

 

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে রাস্তার পাশের খালে পড়ে গিয়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।

রবিবার (২২ মার্চ) ভোরে উপজেলার আন্দিউড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে মহাসড়কের ঢাকামুখী লেনের ডান পাশে একটি পিকআপ ভ্যান খালে উল্টে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বা ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে রেকার দিয়ে পিকআপটি উদ্ধার করা হলে গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, প্রায় ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ওসি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews