1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আজাদ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুনারুঘাট পৌরসভার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, পাকুরিয়া গ্রামের বাসিন্দা ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আজাদ তালুকদার।

এক বার্তায় আজাদ তালুকদার বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।

তিনি বলেন, চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট