1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা বিক্রি শুধু দেহ হয় না, অর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয়!  চুনারুঘাটে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু সিলেটে যাওয়ার পথে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চাঁদার দাবিতে বালুমহাল অচল! ১৫ দিনে ৩০ লাখ ক্ষতি: ইউএনওর কাছে অভিযোগ চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত বানিয়াচংয়ে ১১ দিনেও নীড়ে ফেরেনি নিখোঁজ শিক্ষার্থী মীম, স্বজনরা উদ্বিগ্ন কাগজে কলমে লেখা জনসেবার বাস্তবচিত্র কি সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে?

হবিগঞ্জের চিকিৎসক ও সমাজসেবক ডা: বঙ্কবিহারীর পরলোকগমন

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ : হবিগঞ্জের স্বনামধন্য চিকিৎসক ও সমাজসেবক ডা. বঙ্কবিহারী সরকার (দুলু বাবু) আর নেই। তিনি আজ সোমবার সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক লিভার ডিজিজ (সিএলডি) রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. বঙ্কবিহারী সরকার হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার ঘাটিয়া পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি ঘাটিয়া বাজারের মনিহার বস্ত্রালয়ের স্বত্বাধিকারী এবং চাঁদসী ফার্মেসির স্বত্বাধিকারী হিসেবেও পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি শ্রীশ্রী মহাপ্রভু আখড়ার কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শ্রীশ্রী মহাপ্রভু আখড়ার উৎসব উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। মৃত্যুকালে তিনি নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে হবিগঞ্জের সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews