1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে খোয়াই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর দিনমজুর আব্দুল জলিলের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে বিষয়টি পরিবারকে জানায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল জলিলের বলে শনাক্ত করেন।

নিহত জলিল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী আকিল মিয়ার দিনমজুর হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) আমুরোড হাট থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন জলিল। সন্ধ্যার দিকে কোটাবাড়ী এলাকায় সাঁতরে খোয়াই নদী পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন। কিছুক্ষণ পর গরুটি বাড়িতে ফিরে এলেও জলিল আর ফেরেননি। পরে খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত ডুবুরি দল তার কোনো সন্ধান পায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews