1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

আসন্ন ইউনিয়ন নির্বাচনে আহম্মদাবাদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আলোচনা

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে ইউনিয়নের বনগাও এলাকা থেকেই তিনজন সম্ভাব্য প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন— মোঃ মস্তোফা হোসেন মস্তু, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী আহম্মদাবাদ ইউনিয়ন শাখা।

মোঃ বেলায়েত আলী রূপক, সাবেক উপজেলা ছাত্রদল নেতা ও সাবেক আহ্বায়ক ২নং আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রদল। তিনি গত নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করেছিলেন।

মোঃ নূরুল আমিন, আওয়ামীলীগ সমর্থক ও প্রবীণ সাংবাদিক।

এছাড়া আরও যাদের নাম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসী শুনে আসছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— মোঃ ছালাউদ্দিন বাবরু, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন শাখা।

মোঃ বশির আহমেদ দুলাল ভুইয়া, সাবেক ৫ বারের মেম্বার ও সভাপতি, উপজেলা গণঅধিকার পরিষদ, চুনারুঘাট।

আব্দুল আওয়াল, বিএনপি সমর্থক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মতবিনিময় শুরু করেছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ইউনিয়নজুড়ে রাজনৈতিক আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা বাড়ছে।

তবে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews