1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

মফস্বলের কণ্ঠস্বরই শক্তিশালী সংবাদ ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

 

বরিশাল ব্যুরো : দেশব্যাপী ক্রমবর্ধমান রাজধানীকেন্দ্রিক গণমাধ্যমের প্রেক্ষাপটে, মফস্বলের বাস্তবতাকে সংবাদচর্চার মূল অঙ্গীকার হিসেবে ঘোষণা করেছে দৈনিক বর্তমান বাংলা। শুক্রবার বিকাল ৩টায় নগরীর বিজয় বিহঙ্গ, আমতলা মোড়ের ভেন্যুতে অনুষ্ঠিত বরিশাল প্রতিনিধি সম্মেলনে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রধান অতিথি মো. সিরাজুল মুনির বলেন, “গ্রাম, ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের সংকট ও সম্ভাবনার কথা প্রায় অনুপস্থিত। মফস্বলের সংবাদ উপেক্ষিত হলে গণমাধ্যম ধীরে ধীরে ক্ষমতার মুখপত্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।” তিনি আরও যোগ করেন, মাঠপর্যায়ের সাংবাদিকরাই প্রকৃত অর্থে সমাজের আয়না। তাঁদের প্রতিবেদনের মাধ্যমেই দুর্নীতি, অনিয়ম, অবহেলা ও বঞ্চনার বাস্তব চিত্র সামনে আসে।

সম্মেলনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যম কেবল তথ্য পরিবেশনের যন্ত্রে পরিণত হয়। মফস্বলের প্রতিনিধিদের প্রশিক্ষণ, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত না করা হলে স্বাধীন সাংবাদিকতার পরিসর সংকুচিত হবে। এছাড়াও মফস্বলের জীবনের ঘনিষ্ঠ বিষয়গুলো গণমাধ্যমে গুরুত্ব পেলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়বদ্ধতাও বৃদ্ধি পায়।

সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিক পরিচয়পত্র বিতরণ করা হয়। সম্মেলনটি মফস্বল সাংবাদিকতাকে পুনরুজ্জীবিত করার একটি নীতিগত ঘোষণা হিসেবে গণ্য করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews