1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত বাহুবলে ভূমিখেকোদের দাপট, বিপর্যস্ত কৃষিজমি ও সড়ক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাইয়ের আইনজীবী কারাগারে লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময়

চুনারুঘাটে বিএনপি কার্যালয় উদ্বোধন, ঐক্যের বার্তায় মাঠে নামলেন নেতাকর্মীরা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 

জামাল হোসেন লিটন : হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে কেন্দ্র করে চুনারুঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে চুনারুঘাট উপজেলা বিএনপি কার্যালয়ের উদ্বোধন করেন প্রার্থী সৈয়দ ফয়সল। এ সময় দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাই দলীয় কোন্দল ভুলে এক কাতারে এসে দাঁড়িয়েছেন।

কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দেখা যায়, দীর্ঘদিনের বিভক্তি ও মতভেদ পেছনে ফেলে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা একই মঞ্চে মিলিত হয়েছেন। উপস্থিত নেতারা বলেন, এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই। দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সবাই এখন ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন।

উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের কেন্দ্রীয় সহ স্থানীয় বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার। মনোনয়ন না পেলেও তিনি কোনো অভিমান না করে দলের নির্দেশ মেনে মনোনীত প্রার্থী সৈয়দ ফয়সলের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন। তার এই ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভোটের মাঠে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, “চুনারুঘাট বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন। আমরা গণতন্ত্র ও দেশের কল্যাণের জন্য কাজ করছি। অতীতের সব ভেদাভেদ ভুলে আজ আমরা এক কাতারে মিলিত হয়েছি। এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু বলেন, “হবিগঞ্জ-৪ আসনে জনগণ পরিবর্তন চায়। সৈয়দ ফয়সল একজন সৎ ও ত্যাগী নেতা। দলীয় ঐক্যের মাধ্যমে আমরা এই আসন পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ,হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ,সাধারণ সম্পাদক দিদার হোসেন, সহ সভাপতি আব্দুল কাদির সরকার, হাজী রওশন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী,সদস্য সচিব কাউন্সিলর জালাল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, প্রথম যুগ্ন আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বের হয়ে চুনারুঘাট পৌর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তারা বলেন, আগামী দিনে গ্রাম থেকে গ্রামান্তরে ব্যাপক প্রচারণার মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে।

দলীয় ঐক্য, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের আগ্রহ—সব মিলিয়ে চুনারুঘাটে বিএনপির নির্বাচনী মাঠ দিন দিন আরও চাঙ্গা হয়ে উঠছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট