1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • চুনারুঘাটে চাঞ্চল্যকর প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৫ আগস্ট) সকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাউসার মিয়া চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলিরাজাপুর গ্রামের সুন্দর আলির মেয়ে রিনা বেগমের স্বামী।

র‌্যাব জানায়, গত ২৩ জুন চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের আলিরাজাপুর এলাকায় এক প্রতিবন্ধি তরুণী (২৭) তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে কাউসার মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী নারী স্থানীয় ইউপি সদস্যকে অবগত করে বিচার পায়নি বলে অভিযোগ রয়েছে। পরে তিনি চুনারুঘাট থানায় হাজির হয়ে অভিযোগ করেন। থানায় ধর্ষণের অভিযোগে কাউসার মিয়া ও তার দুই ছেলেকে আসামী করে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভেক্তভোগী রাতে আম খোড়াতে গেলে
কাউসার মিয়া তাকে ভয় দেখিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলা দায়েরের পর থেকেই কাউসার মিয়া পলাতক ছিলেন। ভুক্তভোগীর অভিযোগ, পলাতক অবস্থায় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

র‌্যাব-৯ বলে, ঘটনার পর থেকেই র‌্যাব বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও গোয়েন্দা নজরদারির আওতায় রাখে। এরই ধারাবাহিকতায় চুনারুঘাট থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা আরও বলেন, নারী ও শিশুর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তার সাইদুর রহমানকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দ.ক/এন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews