1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

বাড়ি ফেরা হলো না ট্রেনযাত্রায় নিখোঁজ লাখাইয়ের জজ মিয়া

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামের জজ মিয়া (৩৮) গত ২০ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেলস্টেশন থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠলেও তিনি আর বাড়ি পৌঁছাননি। তার নিখোঁজ হওয়ার সংবাদে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) রাতে চট্টগ্রাম থেকে ট্রেনের টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জজ মিয়া। নির্ধারিত সময়ে বাড়িতে না পৌঁছানোয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের দেওয়া তথ্যমতে, গত ২১ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশি তদন্তে ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং ছবি দেখে নিখোঁজ ব্যক্তিটি জজ মিয়া বলে নিশ্চিত হওয়া গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি হাসপাতাল থেকে চলে যান। কিন্তু হাসপাতাল থেকে বের হওয়ার পর আজ পর্যন্ত তিনি বাড়িতে ফিরে আসেননি।

নিখোঁজ ব্যক্তির নাম জজ মিয়া (৩৮),পিতার-রেনু মিয়া,গ্রাম: সুনেশ্বর, উপজেলা: লাখাই, জেলা: হবিগঞ্জ।
জজ মিয়ার পরিবারের সদস্যরা বর্তমানে অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭৬৪৭৯৯৯৬৪।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews