1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত বাহুবলে ভূমিখেকোদের দাপট, বিপর্যস্ত কৃষিজমি ও সড়ক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাইয়ের আইনজীবী কারাগারে লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময়

দৈনিক বর্তমান বাংলা’র কিশোরগঞ্জ প্রতিনিধির পিতার ইন্তেকাল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

 

দৈনিক বর্তমান বাংলা পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি জাভেদ ইকবালের পিতা মো. আব্দুল হাই ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জসহ সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, মো. আব্দুল হাই বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় তিনি স্ত্রী, পুত্র-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ঠিকানা ছিল আনাম লজ, এতিমখানা রোড, নগুয়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।

মো. আব্দুল হাই ছিলেন একজন ধর্মভীরু, সৎ ও সমাজসেবামূলক মনোভাবসম্পন্ন ব্যক্তি। স্থানীয়ভাবে তিনি একজন সম্মানিত অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি মানুষের উপকার ও নৈতিক জীবনযাপনে গুরুত্ব দিতেন। তার ব্যক্তিত্ব ও আচরণে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র।

তার ইন্তেকালের খবরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক বর্তমান বাংলা পরিবারের পক্ষ থেকেও মরহুম মো. আব্দুল হাইয়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পত্রিকার সম্পাদকমণ্ডলী ও সহকর্মীরা এক শোকবার্তায় বলেন, “দৈনিক বর্তমান বাংলা পরিবারের একজন সদস্যের পিতৃবিয়োগে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।”

এদিকে মরহুমের জানাজা ও দাফনের প্রস্তুতি পারিবারিকভাবে সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা মরহুমের রুহের শান্তি কামনায় দোয়া ও কোরআনখানিতে অংশ নিচ্ছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কিশোরগঞ্জ জেলার সাংবাদিক সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট