1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

বাহুবলে বাস ও অটোরিক্সার মুখমুখি সংঘর্ষে অটোচালক নিহত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 

কামরুল উদ্দিন ইমন, বাহুবল :  হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও হাফিজপুর নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।

নিহত অটোচালকের নাম সাজু মিয়া। তিনি মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক সাজু মিয়া মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুমড়ে মুছরে যাওয়া অটোকেটে নিহত চালকের লাশ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাজু মিয়ার পরিবারের সদস্যরা গভীর শোক ও আহাজারিতে ভেঙে পড়েছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews