1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র

শব্দকথা সাহিত্য উৎসব ও পিঠা মেলা ১০ জানুয়ারি

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

 

চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ : শব্দকথা প্রকাশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে “শব্দকথা সাহিত্য উৎসব–২০২৬”। সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হতে যাওয়া এ উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের উৎসবে সাহিত্য পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের অংশগ্রহণে একটি প্রাণবন্ত আয়োজন উপহার দেওয়া হবে।

শব্দকথা কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী তাওহীদ বিন আজাদ বলেন, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে সবান্ধব ও সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটি সফল করার আহ্বান জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews